ব্যবহারের শর্তাবলী (Terms of Service)

আমাদের জামালগঞ্জ — নাগরিক ডিজিটাল পোর্টাল

এই পোর্টালে কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। তথ্য জমার পর তা স্বেচ্ছাসেবক টিম দ্বারা যাচাই করা হয়। কোনো নাম্বার বা তথ্যে অসঙ্গতি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশোধনের সুযোগ রয়েছে।

নাগরিক ডিরেক্টরি, রক্তদাতা তালিকা এবং অভিযোগ ট্র্যাকারে প্রদানকৃত সকল তথ্য জনকল্যাণমূলক ও অলাভজনক কমিউনিটি সেবার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। কোনো প্রকার স্প্যাম, মানহানিকর বক্তব্য বা অনুপযুক্ত ছবি আপলোড করলে অ্যাকাউন্ট বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।