অবদান রাখুন, টাকা আয় করুন
জামালগঞ্জের নতুন ব্যবসা প্রতিষ্ঠান, ডাক্তার বা দরকারি তথ্য জমা দিন — অনুমোদনের পর সরাসরি বিকাশ বা নগদে পুরষ্কার পান। চাইলে এক ক্লিকে অর্থ জামালগঞ্জের সমাজকল্যাণে দানও করতে পারেন।
প্রতিটি অনুমোদিত তথ্যে কত টাকা পাবেন?
* শুধুমাত্র নতুন ও সঠিক তথ্যের জন্য প্রযোজ্য
ডাক্তারের তথ্য
বিশেষজ্ঞ বা এমবিবিএস ডাক্তার, চেম্বার, ভিজিটিং সময় ও অ্যাপয়েন্টমেন্ট নম্বর।
পেশাজীবীর তথ্য
আইনজীবী, ইঞ্জিনিয়ার, প্লাম্বার, মেকানিক, ইলেক্ট্রিশিয়ান বা দক্ষ কারিগর।
ব্যবসা প্রতিষ্ঠান
ফার্মেসি, রেস্তোরাঁ, মুদি, হার্ডওয়্যার, শোরুম বা স্থানীয় বাণিজ্যিক সেবা।
শিক্ষা ও জরুরি সেবা
স্কুল-কলেজ, মাদরাসা, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বা জরুরি নাগরিক সেবা।
টাকা কীভাবে পাবেন — কার্যপদ্ধতি
সঠিক তথ্য দিন
অনলাইন ফর্মের মাধ্যমে সঠিক নাম, ফোন নম্বর, ইউনিয়ন ও গ্রাম উল্লেখ করে তথ্য সাবমিট করুন।
যাচাই ও অনুমোদন
আমাদের স্বেচ্ছাসেবী টিম প্রদত্ত নম্বরে ফোন করে তথ্যের সত্যতা নিশ্চিত করবেন এবং প্রকাশ করবেন।
বিকাশ/নগদে টাকা
অনুমোদনের পর আপনার দেওয়া বিকাশ বা নগদ একাউন্টে পুরস্কারের টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হবে।
দান করার সুযোগ 💚
আপনি চাইলে অর্থ গ্রহণ না করে এক ক্লিকেই জামালগঞ্জের কমিউনিটি কল্যাণ তহবিলে দান করতে পারেন।
সরাসরি তথ্য জমা দিন ও পুরস্কার গ্রহণ করুন
নিচের ফর্মটি পূরণ করুন — তথ্য যাচাই শেষে আপনার একাউন্টে সম্মানী যুক্ত হবে।
স্বচ্ছতা ও নিয়মাবলী
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
টাকা কীভাবে আমার কাছে পৌঁছাবে?
তথ্য যাচাই ও অনুমোদনের পর আপনি ফর্মে যে বিকাশ, নগদ বা রকেট নম্বর দিয়েছেন, সরাসরি সেই নম্বরে অ্যাডমিন কর্তৃক টাকা পাঠিয়ে দেওয়া হবে।
আমি কি লগইন না করেও তথ্য জমা দিতে পারব?
হ্যাঁ, যে কেউ অ্যাকাউন্ট তৈরি বা লগইন ছাড়াই তথ্য জমা দিতে পারেন। শুধু সঠিক যোগাযোগের নম্বর ও বিকাশ/নগদ নম্বর প্রদান করলেই হবে।
একই তথ্য যদি একাধিক ব্যক্তি জমা দেয়, তবে কে টাকা পাবেন?
যিনি সর্বপ্রথম সঠিক ও সম্পূর্ণ তথ্য জমা দেবেন, শুধুমাত্র তিনিই সম্মানী পাবেন। ডুপ্লিকেট তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
আমি কি আমার পুরস্কারের টাকা জনকল্যাণে দান করতে পারি?
অবশ্যই! ফর্মের পেমেন্ট অপশনে "কল্যাণ ফান্ডে দান 💚" সিলেক্ট করলে আপনার সম্মানী জামালগঞ্জের দরিদ্র ও জরুরি স্বাস্থ্যসেবা ফান্ডে দান হয়ে যাবে এবং আপনার নাম সম্মাননা তালিকায় যুক্ত হবে।
সেরা অবদানকারী ও স্বেচ্ছাসেবক দল
জামালগঞ্জের তথ্য বাতায়নকে সমৃদ্ধ করতে যারা শীর্ষে অবস্থান করছেন, তাদের তালিকা ও স্বীকৃতি দেখুন।